
গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যান এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় পিকআপের সহকারী নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো তিনজন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের ৩নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
এছাড়া আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.