
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি একটি বাস চাপায় পিষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হল আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। দুইজনই মালুমঘাট এলাকার বাসিন্দা।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনর্চাজ ইকবাল বাহার মজুমদার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় আব্দুর রহমান ও সাবার মৃত্যু হয়েছে। তারা রাস্তা পার হচ্ছিল না রাস্তার পাশে ছিল তা জানা যায়নি। দূর্ঘটনার পর সকাল ৮টা থেকে ৯ টা পর্যন্ত সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। যার কারণে ঘন্টাখানেক যানজট লেগেছিল। কিন্তু পরবর্তীতে মানুষদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আর বাস ও চালককে আটকে ব্যবস্থা নেয়া হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বাস চাপার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে নিকটস্থ মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.