
চীনের গানসু বর্ডার এলাকায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১১১ জন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।
গত ৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন ৬৬ জন।
চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.