
রাজশাহী : রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে নির্যাতনের পর হত্যার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকায় এ ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার সুগনিয়া গ্রামের সামাদের ছেলে আতাউর রহমান (৪৫) এবং রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার রাজু ওরফে রাকিব।আতাউর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ডাবতলা এলাকায় থাকেন।
ঘটনায় আটক চারজন হচ্ছে বাড়ির মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মাসরুম রেজা (৫০), চাচাতো শ্যালক মনির উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান হোসেন (২১)।
পুলিশ জানায়, বোয়ালিয়া থানাধীন সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনের বাসায় রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন দুই শ্রমিক। এরই মধ্যে বাড়ি থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এই চুরির সন্দেহে দুই শ্রমিককে বেধে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় দুইজনকে পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।
নবীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.