
সাভার : ঈদের মাত্র আর একদিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে সাভারের পৌরসভার ইজারাকৃত একমাত্র কোরবানীর পশুর হাট। উদ্বোধনের পর ক্রেতাদের উপস্থিতি একটু কম দেখা গেলেও গতকাল বুধবার থেকে হাটে ক্রেতাদের উপচেপড়া ভীর লক্ষ করা গেছে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বাহারী রঙের পশুতে। সকাল থেকেই বেচা বিক্রিও হচ্ছে ভাল। এতে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা সকলেই।
সাভার পৌরসভার কোরবানীর পশুর হাটের সাথে সংশ্লিষ্ট মনিবুর রহমান চম্পক জানান, এবারে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি দেশী গরু উঠেছে অনেক বেশী। এসব গরুগুলো মূলত খড়, ভুষিসহ প্রাকৃতিক সব খাবার খেয়েছে। যে কারণেই এসব গরুর চাহিদা অনেক বেশী। বিশেষ করে লাল এবং কালো গরু গুলোই ক্রেতাদের আকৃষ্ট করছে বেশী।
হাটের নিরাপত্তার ব্যাপারে তিনি আরো বলেন, প্রশাসনিক নিরাপত্তাসহ আমাদের নিজেদের ভলেন্টিয়ার দ্বারাও হাটনিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে। যাতে করে ক্রেতা-বিক্রেতা উভয়েই স্বাচ্ছন্দে পশু কেনা বেচা করতে পারেন।
সাভারের গেন্ডা বালুর মাঠের এই পশুর হাট থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় কোরবানীর জন্য পশু ক্রয় করে ঘরে নিয়ে যাচ্ছেন। কোরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য কোরবানীর মাংস বিতরণ করা হবে সকলের মাঝে। মহান আল্লাহ যেন বান্দার এই ত্যাগ কবুল করেন এমনটাই প্রত্যাশা করেছেন সকলে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.