
জয়পুরহাট : জয়পুরহাটে সরকারবিরোধী নাশকতা পরিকল্পনার মামলায় তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত, একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন।
পুলিশ জানায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর সকালে নাশকতার উদ্দেশ্যে শহরের বামনপুর চারমাথা এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত ও শিবিরকর্মীরা। এসময় পুলিশ গিয়ে ছয়টি ককটেলসহ ১২ জনকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যান। ওই মামলায় গ্রেফতার তিন আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তিন শিবিরকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.