
ঢাকা : আশুলিয়ায় ট্রাক চাঁপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই রাকিব (২১)। ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাটে তিনটার দিকে জিরানী-আমতলা সড়কের আশুলিয়ার রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে এবং সে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র ছিল। আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। সেও ওই কলেজের ছাত্র।
লাশ উদ্ধারের বিষয়টি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নিশ্চিত করেন।
নিহতের স্বজনের বরাত দিয়ে তিনি জানান, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজারে আসে। সেখান থেকে জিরানী-আমতলা সড়ক হয়ে বাড়িতে ফিরছিল। রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ০২-০২০৯) পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার এসআই আফজালুল হক জানান, মরদ্বহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.