শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে আপাতত বাধা নেই

ডেস্ক রিপোর্ট / ১৩৩ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ

ঢাকা : ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে এক মাসের জন্য স্থিতাবস্তা দিয়েছেন চেম্বার আদালত।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন

এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা।

এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

এই আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষ গতকাল রোববার আপিল বিভাগে আবেদনটি করে। এই আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর