সাতক্ষীরা : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিশিষ্ট হলুদের জাত বিনাহলুদ-১ এর সম্প্রসারণ লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার আড়ংপাড়া নামক স্থানে অর্ধশত কৃষককে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বিনা ময়সনসিংহের উদ্যানতত্ত্ব বিভাগের সিএসও ও বিভাগীয় প্রধান ড. মো: রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, তালা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির, তনুশ্রী কুন্ডু প্রমূখ।
মাঠদিবসের অনুষ্ঠানে কৃষক বিনাহলুদ-১ চাষী আমিনুর রহমান বলেন, পূর্বে আমি দেশী হলুদ চাষ করতাম কিন্তু খরচ বাদ দিয়ে তেমন কোন লাভ হয় না। আমি ইউটিউবে থেকে জানতে পারলাম বিনাহলুদ-১ জাত চাষ করলে কম খরচে বেশি লাভবান হওয়া যায়। বিনাহলুদ-১ জাতের রোগবালাই খুব কম হয় এবং প্রতি গাছে প্রায় ১ কেজির বেশি হলুদ হয়। বিনাহলুদ চাষ করে আমি লাভবান হয়েছি।
খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, বিনাহলুদ চাষ করে কৃষক স্বল্প সময়ে বেশি লাভবান হতে পারে কারণ বিঘা প্রতি প্রায় ১০০ মন ফলন হয়। এক ফসলে ২০-৩০ হাজার টাকা বিঘা প্রতি খরচ করলে ২ লাখ টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। বিনাহলুদ-১ চাষ করে কৃষক অধিক লাভবান হবে। দিনে দিনে এই হলুদ চাষের প্রতি কৃষকের আগ্রহ ও বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.