শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

তিন প্রতিবন্ধী ভাইয়ের দু:খ মুছল ইউএনও

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১৪৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
তিন প্রতিবন্ধীর দু:খ মুছল ইউএনও

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার আলোকচাঁদকাঠী গ্রামের বাবা-মা হারা তিন প্রতিবন্ধী সহোদর নিদু, রিপন ও সাধনের জীবন ছিল অনাহার, অবহেলা আর অসহায়ত্বে ভরা। তাদের সেই করুণ বাস্তবতার খবর ছড়িয়ে পড়তেই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (০৬ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমেদের উদ্যোগে তিন ভাইয়ের নামে অগ্রণী ব্যাংকে একটি যৌথ হিসাব খোলা হয়। দেশ-বিদেশের সহৃদয় মানুষের সহায়তায় ওই হিসাবে ইতোমধ্যে জমা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার টাকারও বেশি।

পাশাপাশি তাদের জন্য খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে।

প্রশাসনের তত্ত্বাবধানে হিসাব পরিচালনার ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্তির উদ্যোগ এবং ভবিষ্যৎ তদারকির জন্য স্থায়ী সরকারি নথি সংরক্ষণ সব মিলিয়ে এটি হয়ে উঠেছে মানবিক প্রশাসনের এক উজ্জ্বল নজির।

সমাজের নানা শ্রেণি-পেশার মানুষও এখন তিন ভাইয়ের পাশে দাঁড়াচ্ছেন, যা মানবতার শক্তিকেই নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর