
তুমি তো বলতে পারতে আমায়,
এক ঝলক রোদে তুমি হাসতে জানো।
এক আকাশ মেঘের আড়ালে তুমি আমায় খুঁজতে জানো,
শ্রাবণের বাড়ি ধারায় তুমি আমায় নিয়ে ভিজতে জানো।
তুমিও কবিতার বইতে আমার কথাগুলি লিখতে জানো,
আমায় তো তুমি বলতে পারতে ---
তুমিও সরোবরের পাড়ে আমায় নিয়ে হাঁটতে জানো।
তুমি তো আমায় বলতে পারতে ---
পাখির কলরবের মাঝে তুমি আমার কথা শুনতে পাও,
অরণ্যের মাঝে পথ চলতে চলতে আমার গান শুনতে চাও।
আমায় তুমি বলতে পারতে ----
তুমিও ঠিকানা বিহীন পথে আমায় নিয়ে হেঁটে যেতে চাও,
সব বাঁধা তুচ্ছ করে তুমি আমায় কিছু বলতে পারো----
তুমি তো বলতে পারতে আমায়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.