
সাভার : ঢাকার সাভারে কারিতাস উদ্যম প্রকল্পের সহায়তায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে মাদকাসক্ত থেকে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসা ছয়জনকে পূর্ণবাসন এবং আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ প্রকল্পের সহায়তায় এ পর্যন্ত প্রায় ১৭০ জন মাদকাসক্ত থেকে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের আর্থিক সহায়তার মাধ্যমে পূর্ণবাসন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাভার উপজেলা বিজয়৭১ অডিটোরিয়ানমে এ ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দরিদ্রদের মঝে ঈদ সামগ্রী (৫ কেজী চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা লিটার সোয়াবিন তৈল,
এক প্যাকেট লাচ্চা সেমাই) বিতরণ করেন।
কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কামিশনার ভূমি (সাভার সার্কেল) এস এম রাসেল ইসলাম নূর।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: সায়েমুল হুদা, ইন্সপেক্টর ইন্ট্রিলিজ্যান্স সাভার মডেল থানা মো: আবদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও, আগষ্টিন মিন্টু হালদার প্রমুখ।
উল্লেখ, কারিতাস উদ্যম প্রকল্প ২০২১খ্রি: হতে মাদকাসক্ত, যৌন কর্মীা, পথ শিশু এবং বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন। কারিতাস উদ্যম প্রকল্প খাদ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.