
হৃদয়ে যখন আগুন জ্বলে
তখন কি জাহান্নামের প্রয়োজন হয় ?
চারিদিকে অগ্নিশিখা প্রজ্জ্বলিত
ধোঁয়াই আচ্ছন্ন, এ কেমন দহন ?
আত্ম চিৎকারে তরঙ্গ তোলে
মনের গভীর অতলে ।।
আশায় আশায় দিন চলে যায়
কত শত মাস বছর
বুঝেছি পরে, ইচ্ছে করেই
নাও নিকো কোন খবর ।।
শক্ত করে ধরে ছিলে
মাঝ পথেই তা ছেড়ে দিলে
আমি হতবিহ্বল, এমন ছেড়ে দেওয়ায় !!!
জানি, বাড়ানো হাত ধরবে না আর,,
দেখবে না পিছন ফিরে
তাই, সিন্ধু এসে ভাসিয়ে নিক্
আমায় চিরতরে ।।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.