
আশুলিয়া : সাভার ও আশুলিয়া থানায় নবনিযুক্ত দুই ওসির সাথে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে সাভার মডেল থানার ওসি আকবর আলী খান এবং আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী, মো: কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান নিপু, শেফালী খাতুন মিতু, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা, প্রেস ক্লাবের সাবেক নির্বাচন কমিশনার মোঃ অপু ওহাব, কোষাধ্যক্ষ মোঃ তুহিন আহামেদ, দেশ টিভির শাহিনুর রহমান শাহিন, কার্য নির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান শাকিল, মোঃ কামরুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আশুলিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.