কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে দুই হাজার পরিবার পেল ঈদ খাদ্য সামগ্রী। ঈদের খাদ্য সামগ্রী পেয়ে তারা সকলেই খুশি।
শনিবার (১৫ এপ্রিল) উপজেলার মাঝুখান এলাকায় মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক মেম্বার মোশাররফ হোসেনের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিজনকে দুই কেজি চাউল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি তৈল, এক কেজি চিনি, দুই প্যাকেট লাচ্চি সেমাই সহ বিভিন্ন ঈদের খাদ্য সামগ্রী।
ঈদের খাদ্য সামগ্রী নিতে আসা জমিরণ বেগম জানান, প্রতিবছর এই নেতার বাড়ি থেকে ঈদ সামগ্রী নিয়ে ঈদের আনন্দ উদযাপন করি ।এ বছরও আমি ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি। পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবো। আল্লাহ যেন তার মঙ্গল করেন।
মৌচাক ইউনিয়নের যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, গত নয় বছর যাবত আমি যুবলীগের সভাপতি রয়েছি। প্রতিবছর গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ দিয়ে আসছি। আমি যা ইনকাম করি তার একটা অংশ গরিব দুঃখি মানুষের মাঝে বিলিয়ে দেয়ার চেষ্টা করি। গরিব ও অসহায়দের মাঝে বিলিয়ে দিয়ে আমি অনেক আনন্দ বোধ করি।
বর্তমান সংবাদ/এএইচ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.