ডেস্ক রিপোর্ট : দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকল বাধা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।
তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে।ভিডিও বার্তায় সরকারপ্রধান দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ নববর্ষ’।
বর্তমান সংবাদ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.