
জেষ্ঠ্য প্রতিবেদক : দেশে গণমাধ্যমের বিকাশ হয়েছে ঠিকই, কিন্তু মানের উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী এসময় বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সব দিকে তাদের নজর দিতে হবে। অনুসন্ধানী প্রতিবেদন করে অসঙ্গতি তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, ভুল ত্রুটি তুলে আনা দরকার কিন্তু, খেয়াল রাখতে হবে কারো যেন ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট না হয়।
তথ্যমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। মানুষের ডিজিটাল নিরাপত্তা দিতে এই আইনের দরকার আছে। তবে, কেউ যেন হয়রানি না হয়, সেদিকে নজর রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে গণমাধ্যম যেভাবে স্বাধীনতা ভোগ করে, মতপ্রকাশের যেরকম স্বাধীনতা আছে; তা অনেক দেশেই নেই। আমি আশা করবো, গণমাধ্যম কেবল আমাদের বিনোদনই দেবে না, আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা রাখবে।
আর আর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.