
ধামরাই : ধামরাই উপজেলার গাগুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মারাপাড়া এলাকার রাস্তা ঘাটের বেহাল দশার পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল।
বুধবার ধামরাই উপজেলার গাগুটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মারাপাড়া এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তার বেহাল অবস্থা দেখতে যান তিনি।
এসময় তিনি এলাকাবাসির উদ্দেশ্যে বলেন, এ এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এলাকায় কোনো ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা নাই। সামান্য প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা নাই।
পরিদর্শনকালে আসাদুল ইসলাম মুকুল জনসাধারণের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে এব্যাপারে আবেদন হস্তান্তর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যাতে সরকার দ্রুত এই এলাকার মানুষের দুর্ভোগের অবসান ঘটানোর ব্যবস্থা গ্রহণ করেন।
এসময় তার সাথে ছিলেন, ধামরাই উপজেলা যুগ্ম-সমন্বয়কারী, নাজমুল হক, সদস্য মোঃ সামিউল ইসলাম লিমান এবং সমন্বয় কমিটি ধামরাই উপজেলা ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.