
স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম (৭২) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিওআই)। ঘটনায় রুবেল (২৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারী যাত্রাবাড়ী থানা এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ১ ফেব্রুয়ারী নিহত বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদের জামাতা এজাহার দায়ের করেন।
তিনি এজাহারে উল্লেখ করেন যে, তার শশুড় মৃত ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আঃ হালিমের স্ত্রী মৃত্যুবরণ করায় তার একমাত্র ছেলে এইচএম মাসুদ (৪২) এবং তার ছেলের স্ত্রী সন্তানদেরকে নিয়ে ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারস্থ নিজ বাড়ীর ২য় তলার ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি বয়ঃবৃদ্ধ হওয়ায় তেমন কোন কাজকর্ম করতে অরতো না।
ইং ০১/০২/২০২৩ তারিখে রাত্রি অনুমান আড়াইটার সময় লোক মারফত জানতে পারেন যে, তার শশুড় বাড়ীতে বড় ধরণের ডাকাতি হয়েছে। তৎক্ষনাত তিনি বাড়ীর ভাড়াটিয়াসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, তাহার শশুড় তাহার শয়ন কক্ষের খাটের উপরে মৃত অবস্থায় পড়ে আছেন। তখন তিনি তাহার একমাত্র শ্যালক এইচ এম মাসুদ হাসানকে ঘটনা কি হয়েছিল জিজ্ঞাসাবাদ করলে মাসুদ জানায়, গত ২ দিন আগে তার স্ত্রী সন্তান তার শশুড় বাড়ীতে বেড়াতে গেছে।
ইং ৩১/০১/২০২৩ তারিখ রাত্রি অনুমান ১০.০০ ঘটিকার সময় বাসার গেইট তালাবদ্ধ করে তার শ্যালক এইচ এম মাসুদ এবং তার বাবা খাওয়া-দাওয়া শেষ করে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ইং ৩১/০১/২০২৩ তারিখ রাত আনুমানিক ১০ টার পর থেকে আনুমানিক সোয়া দুইটার দিকে তিনজন দুষ্কৃতিকারী তার শ্যালকের কক্ষে ঢুকে পাটের রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ ফেলে। পরে তার শশুড়ের কক্ষে যায় এবং তার শশুড়কে ভয়ভীতি আলমারি থেকে ৩০ লাখ টাকা এবং তার শ্যালকের কক্ষে তাকাহ আরো দুই লাখ টাকা সর্বমোট ৩২০০০০০/ (বত্রিশ) লক্ষ টাকা লুন্ঠন করে নিয়ে যায়। এসময় তারা সিসি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে যেতে চাইলে তার শশুড় আসামীদের বাধা প্রদান করে। এসময় আসামীরা তার শশুড়কে শ্বাসরোধে হত্যা করে চলে যায়।
ঘটনায় তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মামলা নং ০৪ দায়ের করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনাটি প্রিন্ট মিডিয়া, বিভিন্ন পত্র পত্রিকা, টিভি চ্যানেলে সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পিবিআই নারায়নগঞ্জ জেলাও ব্যাপক গুরুত্বের সাথে মামলাটির ছায়া তদন্ত শুরু করে। পরবতীর্তে অ্যাডিশনাল আইজিপি পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম এর সঠিক তত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জমমোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম, এর সার্বিক সহযোগীতায় মামলাটি গত ১০/০২/২০২৩ খ্রিঃ তারিখে স্বউদ্যোগে গ্রহণ করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম এবং প্রত্যক্ষভাবে সহযোগী এসআই শাকিল হোসেন এবং এসআই কামরুল হাসান মামলাটি তদন্ত করেন।

যেভাবে হত্যা রহস্য উন্মোচিত হলঃ
হত্যাকান্ডের পর থেকেই পিবিআই নারায়নগঞ্জ জেলার টিম মামলার মূল রহস্য উদঘাটন করা এবং ঘটনায় জড়িত আসামী গ্রেফতারের নিমিত্তে ব্যাপক তদন্ত কার্যক্রম গ্রহন করে। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে মামলা গ্রহণের দিনেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অংশ হিসেবে মামলার বিশ্বস্ত সোর্স নিয়োগ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, ভিকটিমের পরিবারের পূর্ব পরিচিত অটো ড্রাইভার অত্র মামলার গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল যিনি ঐ পরিবারের নিয়মিত বাজার করাসহ অন্যান্য কাজকর্ম করে দিতেন। ঘটনার দুই দিন পর থেকেই তাকে এলাকায় দেখা যাচ্ছে না। পরবতীর্তে তদন্তকারী টিম এই সংবাদ পাওয়া মাত্র তাকে নিয়ে তদন্ত করে তথ্য প্রযুক্তি সহায়তায় নিশ্চিত হন যে, উক্ত সন্ধিগ্ধ আসামী ঘটনাকালীন সময়ে ভিকটিমের বাড়ীর আশ পাশে অবস্থান করছিলেন। ঘটনাকালীন সময়ে তার ভিকটিমের বাড়ীর আশপাশে অবস্থান থাকায় এবং ঘটনার পরপরই তিনি পলাতক হওয়ায় তদন্তকারী টিম নিশ্চিত হন যে, উক্ত আসামী ঘটনার সাথে জড়িত থাকার সমূহ সম্ভবনা রয়েছে।
পরবতীর্তে পিবিআই তাৎক্ষনিক ভিত্তিতে আসামী রুবেলের অবস্থান সনাক্ত করে ডিএমপি, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১১ ফেব্রুয়ারী যাত্রাবাড়ী থানা এলাকার তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদকালে, বিজ্ঞ আদালতে প্রদত্ত আসামীর স্বীকারোক্তিকমূলক জবানবন্দি পর্যালোচনা এবং ঘটনার পারিপার্শিকতায় প্রকাশ পায় যে, আসামী রুবেল ভিকটিমের পরিবারের পূর্বপরিচিত অটো ড্রাইভার। সে ভিকটিমের পরিবারের বিভিন্ন কাজকর্ম করে বিশ্বস্ততা অর্জন করেন। মৃত ভিকটিমের ছেলে এইচ এম মাসুদ সম্পত্তি ভাগাভাগি এবং বাসায় রক্ষিত নগদ টাকা একাই গ্রাস করার হীন উদ্দেশ্যে তাদের পূর্ব পরিচিত অটো ড্রাইভার আসামী রুবেলকে পাচঁ লাখ টাকার চুক্তিতে তার বাবাকে হত্যা করার পরিকল্পনা করে।
ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন ৩১/০১/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ১০টার সময় ভিকটিমের ছেলে এইচ এম মাসুদ আসামী রুবেলকে ফোন দিয়ে দ্রুত তাদের বাড়ীতে যেতে বলে। ফোন পেয়ে আসামী রুবেল পূর্ব থেকে ভিকটিমের ছেলে এইচ এম মাসুদ কতৃর্ক খুলে রাখা কলাপসিবল গেইট, রুমের দরজা খোলা পেয়ে দ্রুত মৃত ভিকটিমের বাসায় প্রবেশ করে। আসামী রুবেল বাসায় প্রবেশ করে ভিকটিমের বাসার ২য় তলায় যেখানে মৃত ভিকটিমের ছেলে এইচ এম মাসুদ এবং তার বাবা বসবাস করে সেখানে গিয়ে পূর্ব হতেই অবস্থান নেয়। রাত্র অনুমান ১১.০০ ঘটিকার সময় মৃত ভিকটিম ঘুমিয়ে পড়লে তারা উভয়ে ঘুমন্ত বাবার রুমে প্রবেশ করে। তারা প্রথমে ভিকটিমের রুমের বিছানার মশারী খুলে ভিকটিমের ছেলে আসামী এইচ এম মাসুদ তার বাবার হাত পা চেপে ধরে এবং আসামী রুবেল তার দুই হাত দিয়ে ভিকটিমের গলা চেপে ধরে। ভিকটিম চিৎকার দিলে আসামী রুবেল বালিশ দিয়ে ভিকটিমের মুখ চেপে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। ভিকটিম মারা যাওয়ার পর তার ছেলে আসামী এইচ এম মাসুদ তার ঘরে থাকা ডিজিটাল ব্লাড প্রেসার মাপার যন্ত্র দ্বারা ভিকটিমের ব্লাড প্রেসার মেপে মৃত্যু নিশ্চিত হন।
পরবতীর্তে ভিকটিমের ছেলে আসামী এইচ এম মাসুদ পরিকল্পনা মাফিক তাদের আলমারি থেকে পাঁচ লাখ টাকা এবং তাদের বাসার সিসি টিভি ক্যামেরার ডিবিআর বক্স বাহিরে ফেলে দেয়ার জন্য আসামী রুবেলকে প্রদান করে।
পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হত্যাকান্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজাতেঁ আসামী রুবেল ভিকটিমের ছেলে আসামী এইচ এম মাসুদকে পাটের রশি দ্বারা হাত-পা বেধেঁ এবং গামছা দ্বারা মুখ বেধেঁ ফ্লোরে ফেলে রাখে এবং তিনি বাসা হতে টাকা এবং সিসি টিভি ক্যামেরার ডিবিআর বক্স নিয়ে বাড়ীর পিছনের দিক দিয়ে সুকৌশলে ঘটনাস্থল ত্যাগ করে।
চলে যাওয়ার সময় আসামী রুবেল ডিবিআর বক্সটি ভিকটিমের বাড়ীর পিছনে ময়লার স্তুপের নিচে লুকিয়ে রেখে তার ভাড়া বাসায় চলে যায়। ঘটনার পরদিন ভিকটিমের জানাযা এবং লাশ দাফন কাফন শেষ হলে আসামী এইচ এম মাসুদ আসমী রুবেলকে এলাকা ছেড়ে মোবাইল বন্ধ করে পালিয়ে যেতে বলে। আসামী রুবেল কথামত নারায়নগঞ্জ থেকে পালিয়ে ঢাকায় তার বোনের বাসায় আত্নগোপন করে।
পিবিআই নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চলে যাওয়ার সময় রুবেল ডিবিআর বক্সটি ভিকটিমের বাড়ির পেছনে ময়লার স্তুপে ফেলে দেন। যেটি রুবেলের দেখানোমতে উদ্ধার করা হয়। তার বাসা থেকে মাসুদের দেয়া ৫ লাখ টাকার মধ্যে ৪ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, হালিম প্রায় ২০টি ঘর থেকে প্রতিমাসে ভাড়া পেতেন। এছাড়া তিন তলার ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তারা থাকতেন এবং বাকি দুই তলার ফ্ল্যাটেও ভাড়াটিয়া ছিলো। এসব সম্পত্তির একাই ভোগ করতে মাসুদ তার বাবাকে হত্যা করেন।
ঘটনার প্রথমে এটি ডাকাতি হিসেবেই মনে হয়েছে, কারণ তাদের ঘরে ডাকাতির মতো সকল আলামতই ছিলো। পরবর্তি তদন্তে সন্দেহভাজন হিসেবে রুবেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা বেরিয়ে আসে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাসুদ নিজে কিছু করতেন না, বাবার সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া দিয়েই তারা চলতেন। এছাড়া মাসুদ মাদকাসক্তও ছিলোনা, বরং নিয়মিত তবলিগে যেতেন। সম্পত্তির একক নিয়ন্ত্রণ নিতে এবং সাংসারিক ছোটখাট বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে বাবাকে খুন করেন মাসুদ।
আর আর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.