
রাজশাহী : নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজুবালা (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের একটি পুকুর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজুবালা উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামাণিকের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, রাজুবালা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে প্রতিবেশীরা তার মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার এসআই মাহফুজুর রহমান জানান, দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে ওই বৃদ্ধা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এরপরও ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.