
চট্রগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের আট দিন পর ফাইজা আকতার হালিমা (৮) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ইডেন নূর ইনস্টিটিউট অব টেকনোলজি নামক একটি প্রতিষ্ঠানের পেছনের জমি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাইজা ভোলা সদর উপজেলার গাজীরচর এলাকার কাসেম ব্যাপারী বাড়ির আকবর হোসেনের মেয়ে এবং সে তার বাবার সাথে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জসিমের ভাড়া বাড়িতে থাকতো।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহিউদ্দীন সুমন বলেন, গেল আট দিন ধরে শিশু ফাইজা নিখোঁজ ছিল। এর মধ্যে শনিবার বিকালে স্থানীয়রা তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.