
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় তিনি রোববার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ডর কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালের পোখারায় আজকের সবচেয়ে দুঃখজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালী এবং অন্য দেশের কয়েকজন। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেছে বলে জানতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত গভীর শোকের এই মুহূর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা হচ্ছে যাতে তারা তাদের এই অপূরণীয় ক্ষতি সইতে পারেন, যারা তাদের সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.