
সাভার : আজ পহেলা মে। আন্তর্জাতিক মে দিবস। বন্ধের দিন হওয়ায় তীব্র তাপদাহে পথচারী, রিকশা চালক, অটোচালক ও শিক্ষার্থীদের শরবত পান করাচ্ছেন আজিজুর রহমান রিংকু নামের এক ব্যাক্তি। আজিজুর রহমান রিংকু পাঠাও সাভার এর কর্ণধার। নিজ উদ্যোগে তিনি এ শরবত পান করাচ্ছেন পথচারীদের।
বুধবার (১ মে) বেলা তিনটার দিকে সাভার রানা প্লাজার পাশে আর এস টাওয়ারের সামনে তিনি এ শরবত বিতরণ করছেন।
আজিজুর রহমান রিংকু জানান, আজকে বন্ধের দিন থাকায় ব্যক্তিগত উদ্যোগে থেকেই শরবত বিতরণ করছেন তিনি। পথাচারী, রিকশা চালক, অটো চালক, শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষকে শরবত খাওয়াচ্ছেন তিনি। তার সাথে সহযোগিতা করছেন তার মেয়ে শাফিয়া রহমান রাইসা ও ছেলে সালমান রহমান রাজিব।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.