
স্টাফ রিপোর্টার : কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পদযাত্রা বা মৌনযাত্রা করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না। ২০১৩ ও ২০১৮ সালে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়েও তারা সরকারকে পদচ্যুত করতে পারেনি।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিপণ্য রফতানি নিয়ে এক বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১৫ সালে একটানা ৯০ দিন জ্বালাও পোড়াও করে বিএনপি মানুষ হত্যা করেছে। তখন তারা বলেছিল ক্ষমতায় না বসে ঘরে ফিরবে না। কিন্তু তাদের পরিণতি হয়েছিল জেল।
ব্যবসায় দুর্নীতি ও হয়রানি নিয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে কৃষি মন্ত্রী বলেন, দুর্নীতি আন্ডার ডেভেলপমেন্ট দেশ থেকে একেবারে মুক্ত করা সম্ভব হয় না।
দেশে দুর্নীতি কম দাবি করে তিনি বলেন, সিপিডি এখন রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগুচ্ছে। তারা ধোঁয়া তুলশী পাতা বা নিরপেক্ষ নয়। একটা দলকে ক্ষমতা আনতে চাচ্ছে তারা।
আরআর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.