
রাজশাহী : রাজশাহীর সাগরপাড়া এলাকার বড় পুকুর থেকে সঞ্জিত দাস (৪২) নামের এক দুধ বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০২ নভেম্বর) সকালে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সঞ্জিত দাস ওই এলাকার বাসিন্দা। পেশায় দুধ বিক্রেতা ছিলেন।
স্থানীয়রা জানান, মরদেহটি পুকুরে ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ অক্টোবর কালীপূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর আজকে তারা সঞ্জিতের মরদেহের খোঁজ পান।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এজন্য পুকুর থেকে উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.