
জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর : কথায় আছে, ''যেমন কর্ম তেমন ফল''। এটাই সত্য হল। মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই ককটেল রেখে পুলিশে খবর দেয়ার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যেই পুলিশ লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করে এবং দুইজনকে আটক করে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে সোমবার দিবাগত রাতে।
আটককৃতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের মুছাদ মন্ডলের ছেলে জিয়ারুল (৩৮) এবং জামান আলীর ছেলে জহির উদ্দীন (৫৮)।
গাংনী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক জানান, আটককৃত জিয়ারুল ও জহির উদ্দীন প্রতিপক্ষকে ফাঁসাতে কসবা গ্রামের পাতান আলীর বসত বাড়ির পার্শে একটি বিচালি গাদার মধ্যে দুটি ককটেল বোমা রেখেবপুলিশে খবর দেন। তাদের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করে।
বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ হলে জিয়ারুল ও জহির উদ্দীনকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেরাই প্রতিপক্ষকে ফাঁসাতে ককটেল দুটি রেখেছে বলে স্বীকার করেন। ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.