
ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকল্প শেষ হবার পর এক বছর না যেতেই দেশের ফোর লেন সড়কের অবস্থা হয় ছেঁড়া কাঁথার মতো। এভাবে উন্নয়নের কোনো মানে হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাজধানীর একটি হোটেলে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, জনগণের টাকায় টেকসই উন্নয়ন না করা গেলে সেই উন্নয়নের সুফল জনগণ পাবে না।
ঢাকা-সিলেট মহাসড়কটি দুই লেন করতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সিদ্ধান্তকে ভুল বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, বছর না পেরোতেই ঢাকা-চট্টগ্রাম ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বেহাল দশা। নতুন সড়ক তৈরির প্রয়োজন নেই উল্লেখ করে, চলমান প্রকল্পগুলোর কোয়ালিটি বজায় রাখতে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.