
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে স্পিড ট্রাস্ট আয়োজনে ইচ্ছে প্রকল্পের আওতায় নন বাজেট জনসমবায় গ্রুপ সদস্যদের যৌথ অংশগ্রহণে এক এলায়েন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
গেল শনিবার (১৬ মে) সকাল ১০টায় চন্দ্রদ্বীপ দক্ষিণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি সেবা, যৌথ বিনিয়োগ এবং খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া নিয়ে সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হয়। এতে বিভিন্ন জনসমবায় গ্রুপের সদস্যরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় বিশেষভাবে অড়হর ডালের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে বাতিখাল, উত্তর ডিয়ারা ও মাঝ ডিয়ারা জনসমবায় গ্রুপের সক্রিয় সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, এলায়েন্স সভার মাধ্যমে তিনটি গ্রুপের সদস্যদের মধ্যে যৌথ উদ্যোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নেচারভিত্তিক অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
আলোচনায় ইয়ুথ লিডার সোয়ানা বেগম, স্পাউস ছিডু, ক্লাস্টার লিডার পারভিন বেগম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.