
ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে নিজ বাবাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পাষন্ড ছেলে। ঘটনার পরেরদিন ঘাতক ছেলে আ. মতিনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা জয়নুদ্দিন। তার দুই স্ত্রী। সম্প্রতি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৪ ফেব্রুয়ারি ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় আ. মতিন পেছন থেকেতার বাবাকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে সে পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, এ ঘটনার নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে ফুলপুর উপজেলা থেকে আ. মতিনকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.