
স্টাফ রিপোর্টার : ২০১৯ সালে মোবাইলফোনে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান মো. জামাল আকন। বিয়ের প্রলোভনে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন জামাল। ভুক্তভোগী নারী বিয়ে কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় জামাল। পরে জামালের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগী নারী। এই মামলায় রাজধানীর মুগদা এলাকা থেকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানান, র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেফতার জামাল নিজের অপরাধ স্বীকার করেছেন। চার বছর আগে মোবাইলফোনে এক নারীর সঙ্গে তার সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভনে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। বিয়ের কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় গত ৬ জানুয়ারি মুগদা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী।
আরিফ মহিউদ্দিন বলেন, মামলার পর থেকে জামাল রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর আর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.