বর্তমান সংবাদ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের কিশোরীরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠা জুনিয়র টাইগ্রেসরা দ্বিতীয়পর্বেও শুভ সূচনা করেছে।
সুপার সিক্সের গ্রুপ-ওয়ান থেকে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে আগে ব্যাটিং করে মাত্র ৬৯ রান তোলে আরব আমিরাতের কিশোরীরা। জবাবে ৯.১ ওভার ব্যাটিং করে ৫টি উইকেট খুইয়ে জয়ের বন্দরে তরী নোঙর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কিশোরীরা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.