
ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানসহ সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতা চেষ্টার কোনো তথ্য মেলেনি।
শনিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাহেরকুচিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।’
আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি।’
‘বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক। বিরোধীদল বলুন কিংবা ভিন্নপথের রাজনীতি বলুন সবাই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবে,’ যোগ করেন তিনি।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামাল ডাবলু প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন, মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।বিস্ফোরণে নাশকতার কোনো তথ্য মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানসহ সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতা চেষ্টার কোনো তথ্য মেলেনি।
শনিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাহেরকুচিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।’
আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি।’
‘বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক। বিরোধীদল বলুন কিংবা ভিন্নপথের রাজনীতি বলুন সবাই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবে,’ যোগ করেন তিনি।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামাল ডাবলু প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন, মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.