আসাদুর রহমান, যশোর : যশোরের বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকার প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব ) আবদুল হাকিম।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া।
সেমিনারে বাংলাদেশ কাস্টমসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কাস্টম কর্মকর্তাবৃন্দ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.