
ঢাকা : বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (৬ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি জানান।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৯টা পাঁচ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদের পর ধাপে ধাপে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেল স্টেশনে প্রবেশের সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.