
আসাদুর রহমান, যশোর : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২০ বাংলাদেশী নারী, শিশুকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা নারী-শিশুদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার ১৪ জন ও বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ৬ জনকে গ্রহণ করেছে। এদের বাড়ি যশোর, ফরিদপুর, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ ও এনজিও সংস্থা জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।
পরে দুই দেশের সরকারের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনীসহয়তা দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।
এআর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.