
সাতক্ষীরা : সাতক্ষীরায় পরিবারসহ ভারতে পালানোর চেষ্টাকালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাশ নামের এক জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পরিবারসহ ভোমরাস্থল বন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ৩৩ বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক জানান, আটক আওয়ামী লীগ নেতা রাজেশ্বর দাশের ২০০৮ সালে একটি জাল টাকার মামলা ছিলো। এছাড়া তার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.