
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে জসীম উদ্দিন নামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সম্ভুপুর রেল ক্রসিং-সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম হারুন-উর রশিদ (৩৫)। তিনি উপজেলার সম্ভুপুর গ্রামের মরহুম গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। তিনি কাপড় ব্যবাসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে কাপড় ব্যবসায়ী হারুন-উর রশিদ সম্ভুপুর রেল ক্রসিংয়ের কাছে চায়ের দোকানে বসা ছিলেন। এসময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে তর্কাতর্কি করার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, ‘নিহতের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: শাহিন মিয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে। পরিবার অভিযোগ করলে ঘটনা তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.