
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।
সোমবার বিকেলে এ পেঁয়াজের ট্রাক ঢোকে। আজ আরও ১০ ট্রাকের মতো পেঁয়াজ ঢুকতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২শ’ ২০ মার্কিন ডলার থেকে ২শ’ ৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
সাতক্ষীরার আমদারি রপ্তানিকারক এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও আজ সোমবার যার পেয়াজ ঢকুবে সেই আমদানিকারক সুকুমার দাস বাচ্চু জানান, তার পেয়াজ ভর্তি ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় অবস্থান করছে যে কোন মুহুর্তে প্রবেশ করবে ওই পেঁয়াজ ভর্তি ট্রাক।
ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ৮ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আরও ৮/১০টি ঢুকতে পারে।
দেশীয় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১শ’ টাকায় উঠে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.