
ডেস্ক রিপোর্ট : টানা দুই যুগ পর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন বিদায়ী রাষ্ট্রপতির কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে। সেখানে হবে মহাসমাবেশ। উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। ঘুরে দেখবেন হাওর এলাকার উন্নয়নযজ্ঞ। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত হাওরবাসী।
সেখানে বীর মুক্তিযোদ্বা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পর বিকালে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন মিঠামইন হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।
শেষবার ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন প্রধানমন্ত্রী। তখনকার হাওরের চিত্র আর বর্তমান সরকারের উন্নয়নে হাওরের পার্থক্য দেখবেন তিনি। এ সফরকে ঘিরে হাওরসহ আশপাশের অঞ্চল সেজেছে ভিন্ন সাজে।
প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে ১৩টি উপজেলার আওয়ামী লীগ। জনসভাটিকে জনসমুদ্রে রুপ দিতে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.