বর্তমান সংবাদ ডেস্ক : ২০৩০ সালের মধ্যেই মরণব্যাধী ক্যানসার এবং হৃদরোগের টিকার সুখবর জানাল শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্না। প্রতিষ্ঠানটি বলছে, ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং অটোইমিউনের মতো রোগের টিকা ২০৩০ সালের মধ্যেই আসার সম্ভাবনা বেশি।
মার্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ড. পল বার্টন জানান, আমি বিশ্বাস করি, আগামী ৫ বছরের মাঝে মডার্ণা 'সব ধরনের রোগের' চিকিৎসার জন্য সমাধান নিয়ে হাজির হবে।
পল বলেন, ক্যানসার ও হ্রদরোগের টিকা যখন চলে আসব তখন লাখো মানুষের জীবন বাঁচানো যাবে।
তিনি আরও জানান, শ্বাসযন্ত্রের বেশ কয়েক ধরনের সংক্রমণ প্রতিরোধের জন্য ১টি টিকাই যথেষ্ট হবে। এর মাধ্যমে মানুষ করোনাভাইরাস, ফ্লু ও অন্যান্য আরএসভি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পাবে। এছাড়াও, কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা এমআরএনএ থেরাপি নেওয়ার সুযোগ পাবেন। এ মুহূর্তে এসব রোগের কোনো চিকিৎসা নেই বললেই চলে।
বর্তমান সংবাদ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.