আহমদ মাজহারুল হক : "বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে"। যদিও এই কবিতাটি কার লেখা এখনো তা পরিস্কার না। তবে কবি যে কৃষকের কষ্টের কথা তুলে ধরতে চেয়েছেন তা পরিস্কার। এই ভারতবর্ষে খুব বেশিদিনের কথা নয়, রাজা বাদশাহদের আমল ছিলো। কালের অতলে হারিয়ে গেছে যখন পাইক পেয়াদারা এসে খাজনা নিতো। তবে এখনো খাজনা দিতে হয় ধরণ পাল্টেছে। আধুনিকরণ হয়েছে। তবুও এখনো হালখাতা হয় ব্যবসায়ী মহলে।
এসেছে বৈশাখ মাস। রবি ঠাকুর লিখেছেন "এসো হে বৈশাখ এসো এসো"। কবি তার কবিতায় কি এক অপরুপ সাঁজে তুলে ধরেছেন বৈশাখ মাস কে তা পুরো গানটি শুনলে অন্তর শান্তিতে ভরে যাবে।
পহেলা বৈশাখ বাঙ্গালী জাতির ধর্ম বর্ম কর্ম মিলে এক ঐতিহ্য। গ্রাম বাংলায় ধণী গরীব সকলে মিলে এই আনন্দ উৎসব পালন করে। বলতে গেলে সারা দেশ মেতে উঠে নতুন বর্ষবরণে।
এই একটি মাত্র বাঙ্গালী জতির আনন্দ আয়োজন যেখানে সকলে এক সাথে মিলে মিশে যায়। এমনকি প্রতিবাদের ভাষার প্রতীক বটে এই পহেলা বৈশাখ।
ঢাকার চারুকলা থেকে মঙ্গলশোভা যাত্রার মাধ্যমে শুরু হয় দিনটি। চারুকলার ছাত্র-ছাত্রীরা নানা রঙে নানা প্রতীক বানিয়ে ফেলে নানা রুপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা ভরে উঠে আলপনাতে। হাজার হাজার মানুষ বাঁধভাঙা স্রোতে বেড়িয়ে পরে রাস্তায়। হাতে, মুখে থাকে নানা রঙ এর আঁচর।
এদিকে, ছায়ানট এই দেশ স্বাধীন হবার আগে থেকেই শুরু করে রমনার বটমূলে বৈশাখ বরণের আয়োজন। কেন শুরু করেছিলেন ছায়ানট এমন আয়োজন?
ইতিহাস থেকে জানা যায়, পশ্চিম পাকিস্তানের সরকার রবি ঠাকুরকে অপমান করে ছিলো ধর্মীয় বিষয় নিয়ে। ফলে তারই জবাব দেয় বিশ্বকবির লেখা নাচ, গান, কবিতা দিয়ে সাংস্কৃতি মনা মানুষ।
আজো চলমান এই ছায়ানটের আয়োজন। সূর্য উঠার প্রথম প্রহরে শত শিল্পী গেয়ে উঠেন নানা গান। হাজারো স্রোতা বটমূলকে ঘিরে নিজেকে এক আত্মায় বিলিন করে। বলে উঠে, "বারিষ ধরা-মাঝে শান্তির বারি"।
বৈশাখ মাসের শুরুটা বাঙ্গালীরা করে ভিন্ন খাবার দিয়ে। খাবারে থাকে মাটির হারিতে পান্তা ইলিশ আর কাঁচা মরিচে নুন। সোনার দোকানী সহ নানা ব্যবসায়ীরা হালখাতা খুলে লাল মলাটে। নতুন পুরাতন হিসেব এর খাতা টানা হয় এইদিনে। থাকে মিষ্টি মিঠাই এর আয়োজন। দেশ জুড়ে মেলা পাবনের ধূম পরে যায়। বানর নাচও দেখা যায় পথে ঘাটে। যদিও দিনকে দিন এই বানর নাচ হারিয়ে চলেছে।
লালপায়ে সাদা শাড়িতে নারীর সাঁজ ও খোপায় ফুল আর হাতে লাল চুরি, খালি পায়ে আলতা দিয়ে চলে রমনী, এ যেনো বাঁধভাঙা জোয়ার। অন্যদিকে সাদা ফতোয়া পান্জাবি পরে যুবক বৃদ্ধা মেতে উঠে নতুন এই বাংলা বছর কে স্বাগত জানাতে।
এবার না হয় জেনে নেই বাংলা পঞ্জিকা কিভাবে এলো।
ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হত। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৫৬ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
অনুমান করা হয়, বারোটি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়ীস্থা থেকে জ্যৈষ্ঠ, শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়িনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, আগ্রায়হন থেকে অগ্রহায়ণ, পউস্যা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র।
বৈশাখের আনন্দ বয়ে চলুক প্রতিটি বাঙ্গালীর মনে, ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে। এই আনন্দ আয়োজন রুপ পাক বিশ্বজুড়ে।
বর্তমান সংবাদ এর পক্ষ থেকে সকল পাঠক পাঠিকাদের জনাই শুভ ননববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।
বর্তমান সংবাদ/এএমএইচ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.