
রাজশাহী : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মুহাম্মদীয়া যুব সুন্নীর উদ্যোগে রাজশাহীতে পালিত হয়েছে জশনে জুলুছ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুহাম্মদীয়া যুব সুন্নীর মহাপরিচালক হযরত হাফেজ মৌলভী মুহাম্মদ আব্দুল্লাহ (মা.জি.আ) নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়।
আনন্দ র্যালিটি ইয়াদিয়া হিফজুল কোরআন একাডেমী থেকে শুরু হয়ে করিডরের মোড় ও মিজানের মোড় হয়ে জাহাজঘাট ঘুরে পুনরায় একাডেমিতে এসে শান্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় আহবায়ক আব্দুস সুবহান সোহাগ,
উপদেষ্টা তাজুল ইসলাম সুজন, মাহফুজুর রহমান রোকন, মুহাম্মদ ইন্নাল হক, সাবেক সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান,
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক
মুহাম্মদ তোফাজ্জল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সজিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আহমেদ ওয়াদুদ
সহ আরো অনেক ধর্মপ্রাণ মুসল্লীরা এসময় সমাবেশে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.