
মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে বায়াজিত (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহিদ আলী, আরিফ হোসেন, মোকাদ্দেস আলী এবং শ্রাবণ নামের আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইজিত মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাযয়েজিত তার বন্ধু শ্রাবণ এবং মোকাদ্দেসকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে মেহেরপুর থেকে নিজ গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায়। এসময় পাশাপাশি অবস্থান করায় দুটি মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বায়েজিতের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে, আহত মোকাদ্দাসের অবস্থার অবনতি ঘটায় তাকে কুষ্টিয়াতে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.