
মোহনগঞ্জগামী থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
ঢাকা রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুমের পুলিশ সদস্য মোখলেছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার ভোর ৪.২০ মিনিটের দিকে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। রেল লাইন কেটে রাখায় ট্রেনটির ইঞ্চিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত একজনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি।’ হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
এ ঘটনাকে নাশকতা বলেই মনে হচ্ছে দাবি করে কনস্টেবল মোখলেছ বলেন, ‘রেল লাইন কাটা আছে। তাই নাশকতা বলে মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ও শ্রীপুর থানা পুলিশের সদস্যরাউদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন।’
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.