নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের দাবীতে বিবি কুলসুম আখি (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মমিনুল হক পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরআগে একইদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দায়েম উল্যাহ মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কুলসুম আখি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শাহ আকবর ফকির বাড়ির মোহাম্মদ ইউনুস ওরফে দুলালের মেয়ে।
নিহতের বাবা দুলাল অভিযোগ করে বলেন, আড়াই বছর আগে পারিবারিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের দায়েম উল্যাহ মৌলভী বাড়ির মমিনুল হকের সাথে তার মেয়ের বিয়ে হয়। এরপর বিভিন্ন অযুহাতে বিভিন্ন সময় শ্বশুর বাড়ি থেকে দুই লক্ষ টাকা আদায় করেন। একপর্যায়ে তার টাকার চাওয়ার আবদার দিন দিন বাড়তে থাকে। এ নিয়ে তার সাথে দূরত্ব সৃষ্টি হয়। এরপরও সে তার মেয়েকে টাকার জন্য চাপ সৃষ্টি করত। একপর্যায়ে তার মেয়ের সাথে তার পারিবারিক কলক দেখা দেয়। শেষ পর্যন্ত যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
কোম্পানীগঞ্জ থানার এসআই মেহেদী হাসান বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই এর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.