
আসাদুর রহমান, যশোর : রং নাম্বারে পরিচয়। এই সূত্র ধরেই তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্ককে আরো মজবুত করতেই সিদ্ধান্ত দেখা করার। কে জানতো এই প্রথম দেখাই তাদের শেষ দেখা হবে।
হ্যা এরকমই একটি ঘটনা ঘটেছে যশোরের শার্শায়। রং নাম্বারের প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১৮ বছরের শ্রাবন্তি দেখা করতে আসে তার প্রেমিক মুন্নার সাথে। দেখা হয়, হয় কথাও। এক পর্যায়ে মুন্না স্থানীয় একটি হোটেল থেকে দুটি সিংগাড়া কিনে খেতে দেয় শ্রাবন্তিকে। আর সিংগাড়া খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থবোধ হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার ছুটিপুর বাজারের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শ্রাবন্তি যশোরের শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে এবং মুন্না চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রং নাম্বারের সূত্র ধরেই মুন্না ও শ্রাবন্তির মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এরই সূত্র ধরে সোমবার দুপুর এক টার দিকে উপজেলার ছুটিপুর আমতলা বাজারে দেখা করে তারা। একপর্যায়ে ওই বাজারের একটি দোকান থেকে দুটি সিংগাড়া কিনে খেতে দেয়। সিংগাড়া খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে
জিজ্ঞেসবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.