
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর শ্যামপুর এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকার হেরোইনসহ মোছাঃ মৌলুদা বেগম (৬১) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। এসময় তার কাছ থেকে ৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার (২৪ মে) রাজধানীর শ্যামপুর মডেল থানাধীন শহীদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন শহীদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫১০ টাকা জব্দ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.