
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি যদি রাস্তায় বসে পড়ার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি চাওয়াসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে, তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।
তিনি আরও বলেন, জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তের প্রসঙ্গে আসাদুজ্জামান কান বললেন, দুইটি দেশের প্রতিবেদন না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দেয়া যাচ্ছে না।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.