
ডেস্ক রিপোর্ট : পাঁচ বছর পর এক দিনের সফরে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারে করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী।
পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন করে দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন সরকার প্রধান।
এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী। সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়েছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জনসভায় যোগ দেবেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.