
রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ২০২৩-২৪ ইং মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হককে সভাপতি ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
বুধবার দুপুরে রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফাহিম আহমেদ (বিডিনিউজ২৪), যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ-সম্পাদক মো. সোহাগ আলী (চ্যানেল২৪/ দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মাহবুব বিল্লাহ (দ্য বাংলাদেশ টুডে), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অমর্ত্য রায় (পদ্মাটাইমস২৪), দপ্তর সম্পাদক আলজাবের আহমেদ (ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবতেসাম শান্ত (নিউজজি২৪), অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন (খোলা কাগজ/বার্তা২৪), পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বজন রায় (ঢাকা প্রকাশ) এবং ক্রীড়া সম্পাদক আল ফাহাদ (ঢাকাটাইমস২৪.কম)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন আলিম খান (মুহূর্ত নিউজ)।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, সদ্যবিদায়ী সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.